সত্যের পথে – জান্নাতুন নাহার জুঁই
আপন মনে ভাবি বসে
এই দুনিয়ার কথা
চোখের পলক মেলতে গিয়েই
গড়িয়ে পড়ে ব্যাথা।
এই দুনিয়ার স্পষ্টভাষী
লোকের সংখ্যা কম
সংখ্যাগরিষ্ঠের কথা শুনেই
বেরোয় তাদের দম।
উচিত কথার নেয় কোনো দাম,
আছে দাম মিথ্যাপরোয়ানায়
এই দুনিয়ার মানুষজনে
ভরছে অসত্যের কানায় কানায়।
স্পষ্ট কথা বলতে গেলে
মানুষ নিম,করলা সাজে
পুষ্টিকর খাবার খেতে গিয়ে
মানুষ নাক ছিটকায় ভাঁজে।
স্পষ্ট কথা বলাই যাদের স্বভাব
তাদের আপন লোকের খুবই অভাব।
পুষ্টিকর খাবার তো অল্পেরই প্রিয়
তাই তো আমি বলি……
বেশিতে না গিয়ে অল্পে থাকায় শ্রেয়।



