দিগন্তকণ্ঠে লেখা পাঠানোর আহ্বান

দিগন্তকণ্ঠ কোনো গতানুগতিক সংবাদমাধ্যম নয়। এটি একটি চিন্তাভিত্তিক, গবেষণামুখী ও সৃজনশীল লেখার প্ল্যাটফর্ম – যেখানে আমরা খবরের চেয়ে ভাবনাকে, তাড়াহুড়োর চেয়ে গভীরতাকে আর যুক্তিকে গুরুত্ব দিই।
আপনি যদি সমাজ, ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি বা মানুষের চিন্তাজগত নিয়ে ভাবেন, আপনি যদি লিখে প্রশ্ন তুলতে চান, বিশ্লেষণ করতে চান, কিংবা সাহিত্য দিয়ে সময়কে ধরতে চান, তাহলে দিগন্তকণ্ঠ আপনার জন্য একটি উন্মুক্ত মঞ্চ।
আমরা আহ্বান জানাই –
তরুণ ও চিন্তাশীল লেখক, গবেষক, শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক ও সাহিত্যপ্রেমীদের, যারা দায়িত্বশীলভাবে কলম ধরতে চান।

ᯓ➤ দিগন্তকণ্ঠে যে ধরনের লেখা প্রকাশ করা হয়

  • গবেষণাধর্মী ফিচার ও প্রবন্ধ
    ইতিহাস, রাজনীতি, সমাজ, ধর্ম, দর্শন বা সমসাময়িক কোনো বিষয়ে তথ্যভিত্তিক ও বিশ্লেষণমূলক লেখা।
  • সমসাময়িক বিশ্লেষণ ও মতামত
    বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা, সামাজিক প্রবণতা বা রাজনৈতিক বাস্তবতা নিয়ে যুক্তিনির্ভর মতামত ও পর্যালোচনা।
  • সাহিত্য ও সংস্কৃতিচর্চা
    গল্প, কবিতা, প্রবন্ধ, সাহিত্যসমালোচনা, অনুবাদ কিংবা সংস্কৃতি বিষয়ক চিন্তাশীল লেখা।
  • ইতিহাস, সমাজ ও চিন্তাধারা বিষয়ক রচনা
    প্রচলিত ন্যারেটিভের বাইরে গিয়ে ইতিহাস ও সমাজকে নতুন দৃষ্টিতে দেখার প্রয়াস।

ᯓ➤ দিগন্তকণ্ঠে লেখা পাঠানোর নির্দেশনা

ᯓ➤ লেখার ফরম্যাট ও তথ্য
লেখার সঙ্গে নিচের তথ্যগুলো যুক্ত করবেন:

  • লেখার শিরোনাম
  • লেখকের নাম
  • সংক্ষিপ্ত পরিচিতি (২–৩ লাইনে)
  • লেখার মূল লেখা

সরাসরি টেক্সট অথবা Word (.doc/.docx) বা Google Docs এ লেখা পাঠাবেন।
কোন PDF ফাইল পাঠাবেন না।

ᯓ➤ লেখার বিষয়ে কিছু নির্দেশনা

  • লেখা অবশ্যই মৌলিক ও আগে কোথাও প্রকাশিত নয় এমন হতে হবে
  • ভাষা যেন শালীন, যুক্তিনির্ভর ও দায়িত্বশীল হয়
  • তথ্যভিত্তিক লেখায় যথাসম্ভব যাচাইকৃত তথ্য ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে
  • শব্দসংখ্যা নির্দিষ্ট করে বেঁধে দেওয়া নেই, তবে বিষয় অনুযায়ী সংযত ও প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়

⌯⌲ পর্যালোচনা ও প্রকাশ

  • লেখা জমা দেওয়ার পর তা দিগন্তকণ্ঠ সম্পাদকীয় টিম পর্যালোচনা করবে
  • প্রয়োজন হলে সম্পাদনার প্রস্তাব দেওয়া হতে পারে
  • লেখা নির্বাচিত হলে E-mail / Whatsapp এর মাধ্যমে আপনাকে জানানো হবে
  • প্রকাশের পর লেখার লিংক আপনাকে E-mail / Whatsapp এ পাঠানো হবে

⌯⌲ লেখা পাঠানোর মাধ্যম

মেইল করুন: digantakantho@gmail.com

হোয়াটসঅ্যাপ এ লেখা পাঠাতে নিচের বাটনে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা