আমি আর বেশি দিন রইবো না ভবে – মনোয়ার হুসাইন নাঈম

আমি আর বেশি দিন রইবো না ভবে
লেখকঃ মনোয়ার হুসাইন নাঈম

রবের সন্তুষ্টি বুকে ধারণ করে
চলে যাবো একদিন নীরবে,
সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে
লড়ে যাবো একাই, দৃঢ় ভবে।

হয়তো আর বেশি দিন
রইবো না এই দেহে বাঁধা,
মরণের আগে মা,
দুই নয়ন ভরে দেখতে চাই তোমার ছায়া।

কত স্বপ্ন ছিল আমার—
দেশটাকে গড়বো নতুন করে,
গড়তে গিয়ে আজ আমি
শত্রু হয়েছি সবার চোখে।

বাবা, শেষবার তোমায়
বুকভরা আলিঙ্গনে চাই,
বুকে বুক লাগিয়ে বলতে চাই—
আমি তোমারই প্রাণ, চিরদিন তাই।

অগণিত ব্যথা বুকে নিয়ে
লিখে গেছি কিছু কবিতা,
অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে
করো ক্ষমা, রেখো না দ্বিধা।

মরণের ক্ষণে করো দোয়া
কবরের পাশে দাঁড়িয়ে,
মোনাজাতে রেখো আমায়
যেন শহীদের কাতারে জায়গা পাই ফিরে।